55581

কুমিল্লা হাউজিং এস্টেট জনকল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: কুমিল্লা হাউজিং এস্টেট জনকল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় হাউজিং এস্টেটের গোল মার্কেট এলাকায় এ নির্বাচন সম্পন্ন হয়। এতে ৪৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত হয়। হাউজিং এস্টেট এর পাঁচটি ব্লকের নেতৃবৃন্দরা একত্রিত হয়ে নির্বাচনের মাধ্যমে নতুন এ কমিটি গঠন করেন।

নির্বাচনে ডাক্তার এন. এম শাহাজান সভাপতি, কুমিল্লা সিটি কর্পোরেশন ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম খান সাধারণ সম্পাদক ও মোঃ জহিরুল হক জামাল সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। নির্বাচিত এ কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

ads
ad

পাঠকের মতামত