কুমিল্লায় বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের ২০ বছরে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে কুমিল্লা প্রেসক্লাবে কুমিল্লার কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বৈশাখী টেলিভিশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ। সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাজী এনামুল হক ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপি’র সদস্য সচিব ইউসূফ মোল্লা টিপু, জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী সহকারী সেক্রেটারী কামারুজ্জামান।
আজকের কুমিল্লার সম্পাদক ও কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ জিতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধূরী, এটিএন নিউজের প্রতিনিধি খায়রুল আহসান মানিক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংবিক ফিরোজ আলম, সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস, প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হান, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আনোয়ার হোসাইন, জিটিভির জেলা প্রতিনিধি ও প্রেস প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সি, এখন টিভি কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, মাই টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, এনটিভির প্রতিনিধি মাহফুজ নান্টু।

এ সময় গ্লোবাল টেলিভিশনের সাইফ উদ্দিন রনি, মাই টিভির প্রতিনিধি জসিম উদ্দিন, প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনকে রিপন, বিজ্ঞান তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক কুমিল্লার আলোর স্টাফ রিপোর্টার নেকবর হোসেন, এডভোকেট তাপস চন্দ্র, ডাক প্রতিদিনের নুরুল ইসলাম, সোহেল, দৈনিক সংগ্রামের রেজাউল করিম রাসেল, দেশ টিভির সুমন কবির, আজকের কুমিল্লার আলা উদ্দিন, চ্যানেল বাংলাদেশ টিভির মহিউদ্দিন মন্টি, এশিয়ান টিভির মাহফুজ আনোয়ার সৌরভ, দৈনিক আমার দেশের মো. হাসান, আব্দুল্লাহ আল মানছুর, জাতীয় নাগরিক কমিটির সদস্য ফজলে এলাহী রুবেল, সাফি, ইয়াসিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।











