55464

কুয়েত সফরে গিয়ে সর্বোচ্চ সম্মান পেলেন নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের সর্বোচ্চ সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘দ্য অর্ডার অফ মুবারক আল কবীর’ সম্মান দেওয়া হল ভারতের প্রধানমন্ত্রীকে। অন্য রাষ্ট্র দ্বারা প্রদত্ত ২০ তম আন্তর্জাতিক সম্মান পেলেন মোদী। বন্ধুত্বের বার্তাবহ ওই সম্মান সাধারণত রাষ্ট্রপ্রধান, বিদেশি অতিথি ও বিদেশি রাজপরিবারের প্রতিনিধিদের দেওয়া হয়ে থাকে। বিল ক্লিন্টন, প্রিন্স চার্লস ও জর্জ বুশ এর আগে কুয়েতের ওই সম্মান পেয়েছিলাম।

দু’দিনের সফরে উপসাগরীয় এই দেশে গিয়েছেন ভারতের প্র্রধানমন্ত্রী। ৪৩ বছর পর প্রথমবার কুয়েতের মাটিতে পা পড়ল ভারতের কোনও রাষ্ট্রপ্রধানের। এর আগে ১৯৮১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কুয়েত সফরে গিয়েছিলেন। তার পর সরাসরি নরেন্দ্র মোদী গেলেন এই দেশে। সেখানকার যুবরাজ আমির শেখ মেশাল আল-আহমেদ আল-জাবের-আল-সাবাহের আমন্ত্রণে সাড়া দিয়ে সেদেশে পা দিলেন মোদী।

ads

সম্ভবনা রয়েছে দ্বিপাক্ষিক বৈঠকের। সম্পর্কে দৃঢ়তা তৈরির। আর এসবের মাঝেই প্রধানমন্ত্রীর ঝুলিতে নতুন আন্তর্জাতিক সম্মান। প্রসঙ্গত, কুয়েতে পৌঁছেই সেদেশে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন মোদী। কুয়েতে বিরাট সংখ্যক ভারতীয়দের উপস্থিতি দেখে ‘মিনি হিন্দুস্তান’ বলেও আখ্যা দেন তিনি।

ads
ad

পাঠকের মতামত