বার্ডে ২০১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (১৮ ডিসেম্বর) বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২০১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। চার মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বার্ডের সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল করিম।
সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থার কোন বিকল্প নেই। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকগণের ভূমিকা অগ্রগণ্য।
উক্ত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আবদুল মান্নান চৌধুরী, উপপরিচালক, নায়েম।
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুন। এ কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বার্ডের পরিচালক ড. শেখ মাসুদুর রহমান। সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন বার্ডের যুগ্মপরিচালক জোনায়েদ রহিম। এছাড়া সহযোগী কোর্স পরিচালক ও সহকারী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন উপপরিচালক ফরিদা ইয়াসমিন, এবং সহকারী পরিচালক মোঃ আমিনুল ইসলাম। কোর্সে অংশগ্রহণ করেছে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৫০ জন কর্মকর্তা।











