55407

কুমিল্লায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা সমন্বয় সভা

নিউজ ডেস্ক: গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা কুমিল্লা জেলায় অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল ৩ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপপরিচালক এস. এম. গোলাম কিবরিয়া। তিনি সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পাশা পাশি গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভার উদ্দেশ্য সংক্ষিপ্ত বর্ণনা করেন।

ads

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প ইপসা, কুমিল্লা ও কুমিল্লা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আমিনুর রহমান ও মোঃ ইকবাল হোসেন এভিসিবি ৩য় পর্যায় প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি ও প্রকল্পের আওতায় প্রচার-প্রচারণা (আউটরীচ) কার্যক্রমের পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থা সমূহের ভূমিকা বিষয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে তা তুলে ধরেন।

উক্ত সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ সামসুজ্জামান, পিএনইউএস সভাপতি মোসা: ফরিদা আক্তার, সাংবাদিক জাহিদুর রহমান।

ads

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার (স্থানীয় সরকার ও জেনারেল সার্টিফিকেট শাখা) ফাহমিদা আফরোজ, জাতীয় মহিলা সংস্থার পারভিন আক্তার, জেলা তথ্য অফিসার এর প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথি, সরকারি ও বেসরকারী উন্নয়ন সংস্থা জেলার প্রতিনিধিগণ এবং এভিসিবি ৩য় পর্যায় প্রকল্পের কর্মকর্তাগণ।

ad

পাঠকের মতামত