যাত্রী সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: ‘জাতি গঠনে সুস্থ ধারার সাহিত্য ও সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই’ এই প্রতিপাদ্যে যাত্রী সাহিত্য সাংস্কৃতিক সংগঠন কুমিল্লার প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ডঃ মোঃ ফারুক সরকারের সভাপতিত্বে কুমিল্লা মহানগরীর মনোহরপুরের একটি রেস্তোরায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কবিতা পাঠ ও আলোচনায় অংশ গ্রহণ করেন লেখক ও গবেষক অধ্যাপক শান্তি রন্জন ভৌমিক, অধ্যক্ষ সফিকুর রহমান, ডঃ আলী হোসেন চৌধুরী, প্রফেসর নিখিল রায়, অধ্যক্ষ তপন সাহা, দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা, সাংবাদিক মোতাহার হোসেন মাহাবুব, অধ্যক্ষ গৌরাঙ্গ দাস, বদরুল হুদা জেনু, অধ্যাপক সমীর মজুমদার, রাহুল তারন পিন্টু, এম.এ. তাহের, অধ্যক্ষ বিধান চন্দ, ডাঃ অঙ্কুর দত্ত, অধ্যাপক খলিলুর রহমান শুভ্র, আহমেদ কবির, হাসিনা আক্তার হাসি, অধ্যাপক জোবাইদা নূর খাঁন, অধ্যাপক শাহীন শাহ, ঠাকুর জিয়াউদ্দিন, অধ্যাপক কল্লোল মজুমদার, উত্তম বহ্নি সেন।
সঞ্চালনায় ছিলেন অধ্যক্ষ বিধান চন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দন দেবরায়, অধ্যাপক দীলিপ পোদ্দার, শক্তিকাম সিনহা, ওস্তাদ অভিজিৎ সিনহা মিঠু, অধ্যাপক রীনাদাস চন্দ, সুমন রায়, অধ্যাপক মিজানুর রহমান, তপন সেনগুপ্ত , সুমৃন রায়, হুমায়ুন কবির প্রমুখ।











