55185

নিজেদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করবে জাপান ও সুইডেন

আন্তর্জাতিক ডেস্ক: জাপান ও সুইডেনের প্রধানমন্ত্রীরা বৈঠকে মিলিত হয়েছেন এবং যৌথ একটি বিবৃতি প্রচার করেছেন, যেখানে বলা হয়েছে যে দুই দেশ তাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করবে।

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু বুধবার টোকিওতে তার সুইডিশ প্রতিপক্ষ উলফ ক্রিস্টারসনের সাথে সাক্ষাৎ করেন।

ads

আলোচনার শুরুতে ইশিবা বলেছেন, ন্যাটোতে সুইডেনের যোগদানের বিষয়টি জাপানে অনেক মনোযোগ আকর্ষণ করেছে। তিনি আরও বলেন, সুইডেনের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জাপান আরও গভীর করে নিতে চায়।

ক্রিস্টারসন জবাবে বলেন, দুই দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে। তিনি বলেছেন ইউক্রেনকে উদারভাবে সমর্থন করার জন্য জাপানকে তিনি ধন্যবাদ জানাতে চান।

ads

দুই নেতা ইউক্রেনের পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতার অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনকে সহায়তা প্রদানে একসাথে কাজ চালিয়ে যেতে তারা সম্মত হয়েছেন।

তারা আরও নিশ্চিত করেছেন যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর বিষয়ে তাদের চুক্তির উপর ভিত্তি করে দুই দেশ সহযোগিতা এগিয়ে নেবে।

ad

পাঠকের মতামত