55083

হজে নিবন্ধনের সময় বাড়ল

নিউজ ডেস্ক: ২০২৫ সালে হজে যাওয়ার জন্য নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। নিবন্ধনের জন্য শেষ সময় বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয় হজ-১ শাখা থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধি সংক্রান্ত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে হজে যেতে আগ্রহী ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।

ads

এতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে এবং একই সঙ্গে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য হজযাত্রীদের অনুরোধ করা হলো। উল্লেখ্য, উক্ত সময়ের পর আর কোনো সময় বৃদ্ধি করা হবে না।

আগামী বছরের জুনের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। হজ শুরু হবে ৬ জুন ২০২৫ (৯ জিলহজ ১৪৪৬ হিজরি) থেকে। হজের আনুষ্ঠানিকতার মূল দিসব আরাফাতের দিন হবে ৭ জুন ২০২৫ (১০ জিলহজ)।

ads

২০২৫ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছিল। আগামী বছরের হজ প্যাকেজের মূল্য কমানোর ঘোষণা এরই মধ্যে দিয়েছে সরকার।

ad

পাঠকের মতামত