দুবাই রান ২০২৪-উৎসবে দৌড়বিদদের নেতৃত্ব দিলেন ক্রাউন প্রিন্স শেখ হামদান
নিউজ ডেস্ক: দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম রবিবার (২৪ নভেম্বর) দুবাই দৌড় ২০২৪-এ অংশগ্রহণ করে শহরের ঐতিহ্যবাহী শেখ জায়েদ রোডে হাজার হাজার দৌড়বিদদের সাথে দৌড় শুরু করেন।এই ইভেন্টটি সকাল ৬.৩০টার কিছু পরে শুরু হয় এবং পুলিশ বাহিনীর বহরের সাথে ছিল সাইবার টেসলা ট্রাক যা নিরাপত্তা নিশ্চিত করতে প্রথম সারিতে ছিল।
দুবাই রান ২০২৪ একটি বার্ষিক ফিটনেস ইভেন্ট।দৌড়ে অংশগ্রহণকারীরা শেখ জায়েদ রোডে ১০ কিলোমিটার পথ দৌড়ে সম্পন্ন করেন।নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী এবং নিরাপত্তা কর্মীরা রাস্তা পরিষ্কার করতে সাহায্য করেন, এবং আকাশে উড়তে থাকা প্যারাগ্লাইডাররা ইভেন্টটির এক আকর্ষণীয় দৃশ্য তৈরি করে।শেখ হামদান নীল শার্ট গায়ে অংশগ্রহণকারীদের সাথে দৌড় শুরু করেন।
দুবাই রান ২০২৪-এর অংশগ্রহণকারীরা এই ইভেন্টের জন্য খুবই উল্লাসিত ছিল।অনেক অংশগ্রহণকারী এই ইভেন্টটিকে গুরুত্ব দিয়ে থাকেন।আবু ধাবির বাসিন্দা সিদ্দিক, যিনি তার পরিবার নিয়ে ডুবাই এসেছিলেন, বলেছেন, “এটা আমাদের পরিবারের একটি রীতি, যা কখনো মিস করি না।
দুবাই রান (দৌড়)ফিটনেস চ্যালেঞ্জ (DFC)-এর শেষ দিন হিসেবে আয়োজিত হয়েছিল যা,প্রায় এক মাস ধরে শহরকে একটি খোলা জিমে পরিণত করেছে এবং শহরের বাসিন্দাদের শারীরিকভাবে সক্রিয় থাকতে উদ্বুদ্ধ করেছে।
এটি দুবাইয়ের জনপ্রিয় স্বাস্থ্যসচেতনতা অনুষ্ঠান হিসেবে পরিচিত।প্রতিবারই হাজার হাজার মানুষ এতে অংশগ্রহণ করে।আগামী বছরেও এই ধরনের ইভেন্ট শহরকে আরও ফিট এবং স্বাস্থ্যবান রাখতে সাহায্য করবে এবং মানুষকে শারীরিক সুস্থতার দিকে আরও উৎসাহিত করবে।
তথ্যসূত্র : খালিজ টাইমস










