54869

কুমিল্লায় ১৬তম মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের ৬ দলের জার্সি উন্মোচন

নিউজ ডেস্ক: কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত ১৬তম মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী ৬ দলের জার্সি উন্মোচন করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর ) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে ৬ দলের জার্সি উন্মোচন করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক।

ads

বক্তব্য রাখেন শালবন টাইগার্স টিমের ইমতিয়াজ আহমেদ জিতু, ময়নামতি রাইডার্স টিমের জহিরুল হক বাবু, মেঘনা চ্যালেঞ্জার্স টিমের জুয়েল খন্দকার, ডাকাতিয়া ডায়নামাইটস টিমের সেলিম রেজা মুন্সি, গোমতী ওয়ারিয়র্স টিমের সুমন কবির, ধর্মসাগর গ্ল্যাডিয়েটর্স টিমের রাসেল সোহেল।

অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

ads

প্রসঙ্গত, আগামী ২৫ নভেম্বর সোমবার থেকে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬তম আসরের খেলা শুরু হবে। এবারের আসরে কুমিল্লায় কর্মরত ১৫০জন সংবাদকর্মী অংশগ্রহণ করছেন।

ad

পাঠকের মতামত