54711

সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ জামিল বাবুর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক: দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট দানবীর সমাজ সেবক ইউসুফ জামিল বাবুর অষ্টম মৃত্যু বার্ষিকী আজ। এ উপলক্ষ্যে কুমিল্লার বাসভবনে মিলাদ মাহফিল, দাউদকান্দির গ্রামের বাড়ি হাসানপুরে মিলাদ মাহফিল সহ বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, দাউদকান্দি হাসানপুর শহীদ নজরুল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা দানবীর মরহুম আব্দুসছামাদ সাহেবের ছোট ছেলে ইউসুফ জামিল বাবু। ইউসুফ জামিল বাবু ১৯৮৫ সাল থেকে আমৃত্যু কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন।তিনি ১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে দাউদকান্দি উপজেলা পরিষদেরচেয়রাম্যান নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সালে তার বড় ভাই হাসান জামিল ছাত্তারসহ আ.লীগে যোগদান করেন।

ads

তিনি জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদের (ফোরাম) সভাপতি ছিলেন একাধিকবার। কুমিল্লা ডায়াবেটিক্স হাসপাতালের সাধারণ সম্পাদক ছিলেন। কুমিল্লা উত্তর জেলা আ.লীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি।

ads
ad

পাঠকের মতামত