54723

১ হাজার মুসল্লির ওমরার ব্যয় বহন করবে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ৬৬টি দেশের ১ হাজার মুসল্লির ওমরার ব্যয় বহন করবে সৌদি আরব। সোমবার (১৮ নভেম্বর) সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। খবর গালফ নিউজের।

এক বিবৃতিতে দেশটির হজ এবং ওমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববি এবং সৌদি সরকারের অতিথি হিসেবে তারা আগামী বছরের জুন মাসে শেষ হতে যাওয়া চলমান ইসলামিক বর্ষের মধ্যেই ওমরা পালন করতে পারবেন। সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে।

ads

বিবৃতিতে আরও বলা হয়েছে, মনোনীত সব ওমরা যাত্রীকে এরমধ্যেই চারটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের আহ্বান করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী এবং সরকারি এই কর্মসূচির সুপারভাইজার শেখ আবদুল লতিফ আল শেখ বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ইসলামিক স্কলার, শেখ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ভাতৃত্ব ও সম্পর্ক স্থাপানই এ উদ্যোগ বা কর্মসূচির মূল লক্ষ্য।’

ads

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে বিভিন্ন দেশের হাজার হাজার মুসল্লিকে নিজেদের আতিথ্যে ওমরা করিয়ে আসছে সৌদি আরব। চলতি ২০২৪ সালে এ তালিকায় রাখা হয়েছিল বিশ্বের ১৪০টি দেশকে।

ad

পাঠকের মতামত