54676

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ

নিউজ ডেস্ক: আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) চাঁনপুর পুরাতন ফেরিঘাট ঈদগাহ মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু। সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আল মামুন।

ads

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নজরুল ইসলাম, মহানগর যুবদলের আহবায়ক ফয়সালুর রহমান পাভেল, কুমিল্লা জেলা সেচ্ছেসেবক দলের সাধারণ সম্পাদক ও কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি আবদুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ।

ads

কুমিল্লা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার কামালের সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন সাবেক ভিপি ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম দুলাল, জেলা যুব দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও মহানগর বিএনপি নেতা ইসতিয়াক সরকার বিপু, মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক কাজী মাসুদ, রকিবুল করিম বিটু, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ইলিয়াস হোসেন ইমনসহ আরো অনেকে।

আলোচনা শেষে বিজয়ী ও রানারনআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

ad

পাঠকের মতামত