54609

কুমিল্লা মহানগরী জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী ২০২৫-২৬ সেশনের মজলিসে শূরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতে নগরীর স্থানীয় একটি অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নির্বাচিত কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ নতুন সেশনের দায়িত্বশীলদের নাম প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। সংগঠনের গঠনতন্ত্রের আলোকে নির্বাচিত ও মনোনীত দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

ads

উক্ত অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এ টি এম মাসুম।

শূরার অধিবেশনে মহানগরী নায়েবে আমির মনোনীত হন- মোহাম্মদ মোছলেহ উদ্দিন, নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগরী সেক্রেটারি মু.মাহবুবুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি যথাক্রমে মু. কামারুজ্জামান সোহেল,মোশারফ হোসাইন,নাছির আহম্মেদ মোল্লাকে মনোনিত করে।মহানগরী ১৭ জনকে কর্মপরিষদ সদস্য হিসাবে নির্বাচিত করে।

ads

অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য এটিএম মাসুম বলেন, ছাত্র জনতার কাঙ্খিত বিপ্লবকে সফল করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে দেশের জন্য কাজ করতে হবে। সব সময়ই একটি সুবিধাবাদী শ্রেণী দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই দায় জামায়াতের ঘারে চাপাতে চায়, এবারও এমন কাজ হলে আমরা সতর্কতার সাথে দুর্বৃত্তদের মোকাবেলা করব। জামায়াতে ইসলামী সব সময় বিপদে আপদে এদেশের জনগণের পাশে থেকেছে এবং সাধ্যের সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করেছে।

ad

পাঠকের মতামত