বুড়িচংয়ে ইন্জি: এরশাদ গার্লস হাইস্কুলে বাংলাদেশ স্কাউটসের ডে ক্যাম্প
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লা বুড়িচং উপজেলার ভরাসারে এরশাদ গার্লস হাইস্কুলে মঙ্গলবার (১২ নভেম্বর) স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ স্কাউটস ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডে ক্যাম্প শেষে ৩২ জন শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
এরশাদ গার্লস হাইস্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এরশাদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দিন, সোনার বাংলা কলেজের সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ।
এছাড়া বাংলাদেশ স্কাউট বুড়িচং উপজেলার সম্পাদক মো. ইছমাইল হোসেন, উপজেলা স্কাউট লিডার মো. কামরুজ্জামান, লিডার ট্রেইনার মো. ওয়াহিদুল্লাহ সরকার, আবুল কালাম আজাদ, এরশাদ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক এনামুল হক সোহেল সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।










