54546

আগামীকাল সৌদি আরবে আরব-ইসলামী শীর্ষ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের চলমান আগ্রাসনের বিষয়ে আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আহবান করেছে সৌদি আরব। চলমান সংকট নিরসন এবং আঞ্চলিক সংকট দূর করার লক্ষ্যে এই সম্মেলন আহবান করা হয়েছে। আগামীকাল ১১ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা আছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করার পর ১১ নভেম্বর ২০২৩ অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনেরই একটি ফলোআপ অনুষ্ঠান এটি।

সৌদি আরবে পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ধারাবাহিক ‘অপরাধ ও সহিংসতার’ নিন্দা করেন। একইভাবে লেবাননে হামলা করারও নিন্দা করে বলা হয় এতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

ads

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি মানুষ মারা গেছে।

যাদের বেশির ভাগ নারী ও শিশু। অন্যদিকে ইসরায়েলি হামলায় লেবাননে দুই হাজার সাত শর বেশি মানুষ নিহত এবং সাড়ে ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। গাজা ও লেবাননে ইসরায়েলের অবিরাম হামলা মধ্যপ্রাচ্যকে একটি আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে—এমন আশঙ্কা তৈরি হওয়ার পর ইসরায়েল যুদ্ধ ক্রমেই প্রসারিত করে চলেছে।

ads

সূত্র : মিডল ইস্ট মনিটর

ad

পাঠকের মতামত