কুমিল্লা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: কুমিল্লা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ সামশুল তাবরীজ।
বক্তব্য রাখেন কুমিল্লা পুলিশ সুপার মো. আশফিকুজ্জামান আক্তার, কুমিল্লা সিটি করপোরেশনের পধান নিবাহী কমকর্তা মো: ছামছুল আলম, জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, জেনা ও দায়রা জজ আদালতের পিপি এড. কাইয়ুমুল হক রিংকু সহ আরো অনেকে।

সভায় জানানো হয়, অক্টোবর মাসে কুমিল্লায় ১৪ টি খুনের ঘটনা ঘটেছে। সেপ্টেম্বর মাসে জেলায় খুনের সংখ্যা ছিলো ১১ টি। অক্টোবরে জেলায় নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ৩১ টি মামলা দায়ের হয়েছে, যা গত মাসে ছিলো ২৪ টি। বিভিন্ন অপরাধের অভিযোগে অক্টোবর মাসে মোট ৪ শ টি মামলা দায়ের করা হয়েছে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।










