54518

‘কানাডায় খালিস্তানিরা রয়েছেন’, বিস্ফোরক মন্তব্য ট্রুডোর

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় খালিস্তানপন্থীদের উপস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর দেশে খালিস্তানিরা রয়েছে। তবে তাঁরা সামগ্রিক শিখ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন না। অটোয়ার পার্লামেন্ট হিলে দীপাবলি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা নিয়ে ভারত ও কানাডার মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক বিরোধের মধ্যে ট্রুডোর মন্তব্য এসেছে। কানাডার নাগরিক খালিস্তানপন্তী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকে কেন্দ্র করে ভারত ও কানাডার সম্পর্ক গত কয়েক মাস ধরেই তলানীতে। ২০২৩ সালের ১৮ জুন ব্রিটিশ কলম্বিয়ার সারেতে একটি গুরুদ্বারের বাইরে নিজ্জারকে গুলি করে হত্যা করা হয়।

ads

গত ১৪ অক্টোবর কানাডায় খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা মামলায় ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মাকে ‘স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি’ বলে উল্লেখ করে কানাডার পুলিশ। এতে চরম প্রতিক্রিয়া দেখিয়ে ভারত সরকার কানাডার ছয় কূটনীতিককে বহিষ্কার করে। একই দিন ভারত সরকার কানাডা থেকে তার হাইকমিশনার ও অন্যান্য কূটনীতিক ও কর্মকর্তাদেরও প্রত্যাহারের ঘোষণা দেয়।

ads
ad

পাঠকের মতামত