কুমিল্লা সদর দক্ষিণ থানা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: কুমিল্লা সদর দক্ষিণ থানা বিএনপির বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় হোটেল নুরজাহান অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ ও হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আক্তার হোসেন।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর সদর দক্ষিণ থানা বিএনপির (১৯-২৭নং ওয়ার্ড) সমন্বয়ক মো: হানিফ।

সঞ্চালনা করেন সদর দক্ষিণ থানা বিএনপির (১৯-২৭নং ওয়ার্ড) সদস্য সচিব সোহেল হায়দার। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির নেতৃবৃন্দদেরকে নিয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ ও কুমিল্লা জেলা বিএনপির সাবেক সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সাথে তার বাসভবনে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ ও হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।










