54001

কুমিল্লায় ২ কোটি ১৬ লাখ টাকার মোবাইল ফোন জব্দ

নিউজ ডেস্ক: কুমিল্লায় ২ কোটি ১৬ লাখ ২৮ হাজার টাকার মূল্যের ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোরে কুমিল্লা বুড়িচং উপজেলার খঞ্জনি মাঠ থেকে ৫৭০ পিস ভারতীয় বিভিন্ন উন্নতমানের ব্র্যান্ড ও মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

ads

সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক, লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

বিজিবি জানায়, কুমিল্লা জেলার বুড়িচং সীমান্ত পিলার ২০৬৩/এম এলাকায় বাংলাদেশ অভ্যন্তরে খঞ্জনি মাঠে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোবাইল ফোন ভর্তি কার্টন ফেলে রেখে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় চোরাকারবারীরা।

ads

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক, লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার সময় সংবাদকে বলেন, জব্দকৃত মোবাইল ফোনের সিজার মূল্যে তৈরি করে কাস্টমসের মাধ্যমে নিলাম করার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ad

পাঠকের মতামত