53889

কুমিল্লায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক: কুমিল্লা শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তারা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় এবং পূজা মণ্ডপ পরিদর্শন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসাইনের নেতৃত্বে শিক্ষার্থীরা পূজা মণ্ডপগুলো পরিদর্শনে বের হয়।

এ সময় তারা কুমিল্লার নানুয়া দিঘীরপাড়, রাজেশ্বরী কালী মন্দির সহ প্রায় পাঁচ থেকে ছয়টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

ads

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, যতগুলো পূজা মণ্ডপ আছে সবগুলোতে আমাদের প্রতিনিধি দিয়েছি। কুমিল্লা মহানগরে প্রায় ২৮০ জন কাজ করছে। আমাদের সাম্প্রদায়িক যে সম্প্রীতি এই সম্প্রীতি যেন কখনো কেউ বিনষ্ট না করতে পারে সেদিকে আমরা সজাগ আছি।

ads
ad

পাঠকের মতামত