53883

মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে উদ্বিগ্ন এশিয়া: ব্লিংকেন

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে এশিয়ায় গভীর উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, লেবাননে ‘সর্বাত্মক যুদ্ধ’ এড়াতে জাতিসংঘ মহাসচিব সম্ভাব্য সবকিছু করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১১ অক্টোবর) লাওসে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ads

ব্লিংকেন বলেন, গাজা ও লেবাননে ১ বছর ধরে চলা সংঘাত যেন ছড়িয়ে না পড়ে সেদিকে যুক্তরাষ্ট্রের গভীর লক্ষ্য রয়েছে। আমরা প্রতিদিন এটি নিয়ে কাজ করছি।

গাজায় শিশু, নারী ও পুরুষদের দুর্দশা নিয়ে অবশ্যই গভীর উদ্বেগ রয়েছে বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

ads

যুক্তরাষ্ট্র গাজার জনগণের মানবিক চাহিদা পূরণের গুরুত্বের ওপর জোর দিয়েছে উল্লেখ করে ব্লিংকেন বলেন, ইসরায়েলের স্বার্থেই লেবাননের বাস্তুচ্যূত মানুষ যেন ফিরে আসতে পারে।

অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) বার্ষিক শীর্ষ সম্মেলনে ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নেতা ও শীর্ষ কূটনীতিকদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় ইউক্রেন যুদ্ধ, মিয়ানমারের গৃহযুদ্ধ, জলবায়ু পরিবর্তন, তাইওয়ান প্রণালীতে উত্তেজনা এবং দক্ষিণ চীন সাগরে সংঘাত নিয়ে আলোচনায়

ad

পাঠকের মতামত