53775

কুমিল্লায় ১৪০ কেজি গাঁজাসহ আটক ১

নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার বুড়িচং থানার ১নং রাজাপুর ইউনিয়নের উত্তরগ্রাম দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে বুড়িচং থানা পুলিশের সদস্যরা।

বুড়িচং থানার একটি চৌকস টিম (৮ অক্টোবর) ভোর রাত সাড়ে ৪টায় থানা এলাকায় ডিউটি কালীন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচার করার সময় বুড়িচং থানার ১নং রাজাপুর ইউনিয়নের উত্তরগ্রাম দক্ষিণপাড়া এলাকার হান্নান মিয়ার দিঘির পশ্চিম পাড় হতে ১৪০কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ ফিরোজ মিয়া (৪২)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ads

গ্রেফতারকৃত আসামি মোঃফিরোজ মিয়া বুড়িচং থানার ১নং রাজাপুর ইউনিয়নের উত্তরগ্রাম দক্ষিণ পাড়ার মৃত হুমায়ুন কবির এর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা কুমিল্লা (ডিবি)র অফিসার ইনচার্জ সাজ্জাদ করিম খান বলেন, গ্রেফতারকৃত আসামি মোঃ ফিরোজ মিয়ার বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত