53720

আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের ‘হেক্সা’ জয়

স্পোর্টস ডেস্ক: ফুটবল দলের আগে বিশ্বকাপের হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ জয়ের) মিশন পূর্ণ করল ব্রাজিলের ফুটসাল দল। সেটাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে। দশম ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিলিয়ানরা।

রবিবার (৬ অক্টোবর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় বসে এবারে ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

ads

ম্যাচের ৫ মিনিট ৪৭ সেকেন্ডে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ফেরাও। এরপর ১২ মিনিট ৩৪ সেকেন্ডে ব্যবধান ২-০ করেন রাফা সান্তোস। ৩৮ মিনিটে আর্জেন্টিনার রোহা একটি গোল পরিশোধ করেন। দুই অর্ধ মিলিয়ে ৪০ মিনিটের এই খেলায় এর কিছুক্ষণ পরেই স্প্যানিশ রেফারি আলেহান্দ্রো মার্তিনেজ শেষ বাঁশি বাজালে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

রবিবার ফাইনালের আগে একই ভেন্যুতে হয়েছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও। সেই ম্যাচে ফ্রান্সকে ৭-১ গোলে বিধ্বস্ত করে তৃতীয় হয়েছে স্বাগতিক উজবেকিস্তান।

ads

টুর্নামেন্ট সেরা গোলকিপারের পুরস্কার (গোল্ডেন গ্লাভ) জিতেছেন ব্রাজিলের উইলিয়ান। সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন উইঙ্গার মার্সেল। সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বল উঠেছে দিয়েগোর হাতে।

ad

পাঠকের মতামত