53566

“হাসান নাসরুল্লাহর জানাজা ও দাফন শুক্রবার”

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের বিমান হামলায় নিহত লেবাননের বৈরুতে প্রাণ হারান হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহর। ইরানের রাষ্ট্রিয় বার্তা সংস্থা ইরনা জানান শুক্রবার হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহর জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে। তবে তার জানাজার সময় ও স্থান সম্পর্কে জানানো হয়নি। গত ২৭ সেপ্টেম্বর হিজবুল্লাহর সদর দফতরে ইসরায়েলি হামলায় নিহত হন হাসান নাসরুল্লাহ।

বৃহস্পতিবার ভোরে একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ইরাকি সংবাদমাধ্যম সাবরিন নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নিহত হিজবুল্লাহ প্রধানের দাফন শুক্রবার অনুষ্ঠিত হবে। গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের শহরতলিতে একটি আবাসিক এলাকায় ইসরাইলি বিমান হামলায় নিহত নাসরুল্লাহর জানাজার সময় এবং দাফনের স্থান সম্পর্কে এই সংবাদমাধ্যমটি বিস্তারিত কিছু জানাননি।

ads

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সমর্থনে হিজবুল্লাহ প্রধানকে হত্যার জন্য নিউইয়র্কে জাতিসংঘ দপ্তর থেকে একটি আদেশ জারি করেছিলেন। সেই আদেশের পর, ইসরাইলি যুদ্ধবিমানগুলো বৈরুতের ঘনবসতিপূর্ণ এলাকায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ২০০০ হাজার পাউন্ডের বোমা ফেলে। সেখানে আরও অনেক বেসামরিক নাগরিকের সঙ্গে নাসরুল্লাহকে হত্যা করে।৩২ বছর ধরে হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ৬৪ বছর বয়সে ইসরাইলি হামলায় নিহত হন।সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের বিমান হামলা জোরদার করা হয়েছে। এদিকে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলি ভূমি লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত রেখেছে।

ads
ad

পাঠকের মতামত