52903

কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ১

নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় ১ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আট জন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মহাসড়কের সুয়াগাজী এলাকায় এই ঘটনা ঘটে।

ads

ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি ইকবাল ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে ঢাকা থেকে কক্সবাজারগামী সুবহানআল্লাহ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসে থাকা এক যাত্রী নিহত হয়েছেন। যাত্রীর নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ads
ad

পাঠকের মতামত