52200

কুমিল্লায় নিউ মেঘনা জেনারেল হাসপিটালের উদ্যোগে বন্যার্তদের চিকিৎসা সেবায় ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’

নিউজ ডেস্ক: কুমিল্লায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। ধ্বংস হয়েছে গ্রামীণ যোগাযোগের সড়ক কাঠামো। এইসব এলাকায় বন্যার্ত অসংখ্য মানুষের চিকিৎসাসেবা, ঔষধ ও খাবারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই প্রতিকূল পরিস্থিতিতে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে নিউ মেঘনা জেনারেল হাসপিটালের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীরা।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে গোমতী নদীর চাঁদপুর ব্রীজ সংলগ্নে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ’ করা হয়। প্রায় তিন শতাধিক রোগী এই ক্যাম্পে চিকিৎসাসেবা নিয়েছেন। যার অধিকাংশই ছিল বয়স্ক রোগী, মহিলা এবং শিশু।

ads

স্বেচ্ছাসেবী চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. তুষার, ডা. ইতি, ডা. নাজিমুর ও ডা. জাহিদ।

ads

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, হসপিটালের চেয়ারম্যান সেলিম রেজা, মোকলেছুর রহমান, মিলু দেবনাথসহ হসপিটালের সকল সদস্যবৃন্দ।

চিকিৎসকরা বলেন, গত কয়েকদিনের ভারি বর্ষণ ও বন্যায় এলাকার রাস্তা-ঘাট নষ্ট হওয়ায় মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এই অবস্থায় বয়োবৃদ্ধ মুরব্বি এবং মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য বিষয়। এতে চিকিৎসাসেবার অভাবে অনাকাঙ্ক্ষিত মৃত্যু বা হতাহতের তীব্র আশঙ্কা রয়েছে। তাই সঙ্কট মোকাবেলায় সরকারি-বেসরকারি দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

হসপিটালের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, বন্যা কবলিত মানুষদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি জানাতে এবং মানবিক আবেদন থেকেই প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসা ও বিনামূল্যে প্রাথমিক ওষুধ বিতরণ কর‍া হয়েছে। এটি প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। এজন্য তিনি এই ধরনের আরও ক্যাম্প, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জরুরি সেবা বন্যার্ত মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

ad

পাঠকের মতামত