51508

ইতালিতে হাত কেটে মৃত্যু ভারতীয় শ্রমিকের, শাস্তির আশ্বাস মেলোনির

আন্তর্জাতিক ডেস্ক: গত সপ্তাহেই প্রকাশ্যে এসেছিল যে, ইতালিতে একজন খামারে কর্মরত ভারতীয় শ্রমিকের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। এমনকী মেশিনে তার হাত কেটে গেলে তার খামারের কর্মকর্তারা তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে বরং কাটা হাত আলাদা করে বাড়ির সামনে রাস্তায় ফেলে রাখে। এরপর তার অন্যান্য বন্ধু বান্ধব তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভারতীয় শ্রমিকটি।

ইতালিকে ভারতীয়দের উপর এমন বর্বরতার কাহিনী এই প্রথম নয়, অনেকদিন ধরেই চলছে। ইতালিতে ভারতীয়রা উচ্চপদস্থ মালিকদের কাছে দাস সমতুল্য। এই নিয়ে দিন কয়েক ধরেই তুমুল প্রতিবাদ শুরু হয়েছে। এই ঘটনার এক সপ্তাহ পর, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বিষয়টি ইতালির সংসদে নিয়ে গিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে, তার সরকার দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দেবে।

ads

গত সপ্তাহের শুরুতে, ৩১ বছর বয়সী সৎনাম সিং, যিনি পঞ্জাবের বাসিন্দা, ভারী খামারের যন্ত্রপাতি দ্বারা তার হাত বিচ্ছিন্ন হওয়ার পরে তার নিয়োগকর্তার তাকে চিকিৎসা ছাড়াই রাস্তায় ফেলে দিয়ে যান। জানা গিয়েছে, রোমের কাছে ল্যাজিওতে একটি সবজি ক্ষেতে কাজ করার সময় সৎনাম সিং ভারী যন্ত্রপাতি দ্বারা আহত হন।

এই ঘটনার এক সপ্তাহ পরে রোমে ভারতের দূতাবাস বুধবার এক্স-এ পোস্ট করে বলেছেন যে, ইতালির লাতিনায় একজন ভারতীয় নাগরিকের অত্যন্ত দুর্ভাগ্যজনক মৃত্যুর বিষয়ে তারা সকলে সচেতন। এদিকে, বুধবার, মেলোনি অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে ভারতীয় কর্মীকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, “এগুলি অমানবিক কাজ যা ইতালীয় জনগণের অন্তর্গত নয়, এই বর্বরতার কঠোর শাস্তি হবে।” জানা গিয়েছে নিহত শ্রমিকের কাটা হাতটি ফলের বাক্সে রাখা হয়েছিল। দেড় ঘণ্টা পরেও সিং চিকিৎসার সহায়তা পায়নি।

ads

এরপর তাকে এয়ারলিফট করে রোমের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরের দিনই তিনি মারা যান। তার বর্বরোচিত মৃত্যুর পর থেকে, হাজার হাজার ভারতীয় খামার শ্রমিক ইতালিতে বিক্ষোভ শুরু করেছে এবং “দাসত্ব” বন্ধ করার আহ্বান জানিয়েছে। লাজিও অঞ্চলের ভারতীয় সম্প্রদায়ের প্রধান গুরমুখ সিং বলেন, “তাকে কুকুরের মতো ছুঁড়ে ফেলে দেয়া হয়েছিল। সেখানে প্রতিদিন শোষণ হয়, আমরা প্রতিদিন তা ভোগ করি, এবং এটি এখনই শেষ হওয়া উচিত। আমরা এখানে কাজ করতে এসেছি, মরতে নয়।”

ad

পাঠকের মতামত