51485

মক্কা-মদিনায় আজ যাঁরা জুমার নামাজ পড়াবেন

নিউজ ডেস্ক: ইসলামে জুমার দিনটি একটি মর্যাদাপূর্ণ দিন। এই দিনের নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে। এ দিন জুমার নামাজে বিশাল সমাগম হয় মসজিদে। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদেও ভিড় থাকে মুসল্লিদের।

আজ শুক্রবার (২৮ জুন) মক্কার পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন শায়খ ড. ফয়সাল বিন জামিল গাজাবি এবং মদিনার পবিত্র মসজিদে নববিতে নামাজ পড়াবেন শায়খ আহমদ বিন আলি আল-হুজায়ফি।

ads

এ সময় পবিত্র মসজিদে নববিতে আজান দেবেন শায়খ উমর বিন নাবিল সুনবুল ও শায়খ আদিল বিন আবদুর রহমান কাতিব।

গতকাল বৃহস্পতিবার (২৮ জুন) এক্স বার্তায় পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী কর্তৃপক্ষের ধর্মবিষয়ক বিভাগ এ তথ্য জানিয়েছে।

ads

প্রতি সপ্তাহের মতো আজকের জুমার খুতবাও অনলাইনে সম্প্রচারিত হবে।

আরবি ভাষার পাশাপাশি বিশ্বের ১০টি ভাষায় খুতবার অনুবাদ শোনা যাবে। মানারাতুল হারামাইন (https://manaratalharamain.gov.sa/) ওয়েবসাইটের লিংকে প্রবেশ করে একটি ভাষায় ক্লিক করলে খুতবার অনুবাদ শোনা যাবে। ভাষাগুলো হলো- ইংরেজি, ফার্সি, মালাই, উর্দু, চায়নিজ, ফ্রেঞ্চ, হাউসা, তার্কিশ, রুশ, বাংলা।

পবিত্র মসজিদুল হারামের জুমার খুতবা বাংলা অনুবাদ করেন চারজন বাংলাদেশি।

তাঁরা হলেন- ড. খলীলুর রহমান, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক আ ফ ম ওয়াহিদুর রহমান ও এমফিল গবেষক মুবিনুর রহমান ফারুক এবং জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী নাজমুস সাকিব।
সূত্র : হারামাইন ওয়েবসাইট

ad

পাঠকের মতামত