51469

কুমিল্লার আ.লীগ নেতা সফিকুল ইসলাম শিকদার আর নেই

নিউজ ডেস্ক: কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি সফিকুল ইসলাম শিকদার আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। আজ সোমবার রাত ১১টা ১০ মিনিটের সময় কুমিল্লা নগরীর সিডি প্যাথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন তিনি নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

সফিকুল ইসলাম শিকদারের ছোট ভাই কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। সফিক শিকদার মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

ads

সফিক শিকদার কুমিল্লা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভিপি। তিনি কুমিল্লা পৌরসভার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে মোমবাতি প্রতীক নিয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরীর কাছে পরাজিত হন। ৮০ এর দশকে তিনি ছিলেন রাজপথ কাঁপানো ছাত্র নেতা।

ads
ad

পাঠকের মতামত