ডেস্ক রিপোর্ট: কুমিল্লার বরুড়া প্রেসক্লাবের সভাপতি পদে দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি মোঃ আবুল হাসেম ও সাধারন সম্পাদক পদে দৈনিক আমাদের সময় ও দৈনিক কুমিল্লার কাগজের বরুড়া প্রতিনিধি মোঃ ইলিয়াছ আহমদ নির্বাচিত হয়েছেন।
শনিবার (১ জুন) স্থানীয় একটি হোটেলে প্রেসক্লাবের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি দৈনিক মুক্তির লড়াই এর সম্পাদক মোঃ কামরুজ্জামান জনি, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের সংবাদের বরুড়া প্রতিনিধি মোঃ মহসিন, অর্থ সম্পাদক দৈনিক আজকালের খবরের বরুড়া প্রতিনিধি মোঃ আবদুস সালাম, দপ্তর সম্পাদক দৈনিক মানবকন্ঠের বরুড়া প্রতিনিধি মো: আজিজুর রহমান ও প্রচার সম্পাদক দৈনিক একুশের বানীর বরুড়া প্রতিনিধি মোঃ ছফি উল্লাহ।
কার্যকরী কমিটির সদস্যরা হলেন দৈনিক ময়নামতির প্রতিনিধি মোঃ শাহ আলম সফি ও দৈনিক জবাবদিহির বরুড়া প্রতিনিধি তাজুল ইসলাম।






