50929

কুমিল্লায় ৯ লাখ ৫৫ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

নিউজ ডেস্ক: কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের বৃহস্পতিবার (৩০ মে ) কনফারেন্স রুমে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায়া কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেন, ভিটামিন-এ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ১জুন কুমিল্লায় ৯লাখ ৫৫ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ভিটামিন-এ ক্যাপসুল নিয়ে একটি কুচক্রীমহল দেশের স্বাস্থ্যখাতের সুনাম নষ্টের অপচেষ্টায় লিপ্ত থাকে। এই ক্যাপসুলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির অসৎ উদ্দেশ্যেই চক্রটি এসব করে থাকে। আর এ ধরণের গুজব উঠলে তাতে কেউ কান দেবেন না।

ads

গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কারণে ভিটামিন-এ ক্যাপসুল নিয়ে গুজব ছড়ানোর কোন সুযোগ নেই। আর মানুষ এখন অনেক সচেতন। ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইনসহ বিভিন্ন টিকাদান কর্মসূচিতে গণমাধ্যমের ভূমিকা প্রসংশনীয়।

কর্মশালায় আরো জানায়, আগামী (২০ ফেব্রæয়ারি) দিনব্যাপী চলবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন। এবারে কুমিল্লা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে ১৭ উপজেলাসহ সিটি করপোরেশন ও লাকসাম পৌরসভাসহ ৪ হাজার ৯৩২টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ১০ লাখ ৩ হাজার ৫শ শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাপসুল খাওয়ানোর কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ৯ হাজার ৮৬৪জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

ads
ad

পাঠকের মতামত