কুমিল্লায় ৫ দিন ধরে মাদ্রসা ছাত্র নিখোঁজ
ডেস্ক রিপোর্ট: কুমিল্লা নগরীর বিষ্ণপুর (মুন্সেফ কোয়ার্টার) ইসলামীয়া আল-জামিয়াতুল মাদ্রাসা থেকে শুক্রবার (২৪ মে) সকাল ৮টায় আবদুল্লাহ গোলাপ শাহ্ (১২) নামের এক ছাত্র নিখোঁজ হয়েছে। এ সময় তার পরনে ছিল সাদা গেঞ্জি ও সাদা পায়জামা। এতে করে আতঙ্কে রয়েছে মাদ্রাসা ছাত্র আবদুল্লার পরিবারের সদস্যরা।
নিখোঁজ আবদুল্লাহ বিষ্ণপুর মুন্সেফ কোয়ার্টার এলাকার শাহ আলম মিয়ার ছেলে।
শাহ আলম মিয়া বলেন, শুক্রবার মাদ্রাসা থেকে এক শিক্ষক ফোন করে জানতে চান আবদুল্লাহ বাসায় এসেছে কিনা। আবদুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মাদ্রাসায় দেখা গেছে। কাউকে কোন কিছু না বলে মাদ্রাসা থেকে বেরিয়েছে। পরে আমি এবং পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেছি। এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায় নাই, খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।
এবিষয়ে গত রবিবার (২৬ মে) কুমিল্লা কোতয়ালী মডেল থানায় সাধারন ডায়েরি (জিডি) করেছেন মাদ্রাসার অধ্যক্ষ।
এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার এসআই মোহাম্মদ খাজু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ মাদ্রাসা ছাত্র আবদুল্লার সন্ধানে কাজ করছে পুলিশ।
এদিকে আবদুল্লাহর বাবা শাহ আলম তার সন্তানের খোঁজে সবার সহযোগিতা চেয়েছেন। তার কোনো খবর পেলে নিন্মে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তিনি। মোবাইল নং- ০১৬৯০-০৮৩৩৩৭, ০১৮৬২-৬৭২২২২, ০১৬০২-৮২৭৭৭৭।









