50697

যুদ্ধাপরাধ মামলার আসামি আবু বক্কর সিদ্দিক কুমিল্লায় র‍্যাবের হাতে গ্রেফতার

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত আসামি মোঃ আবু বক্কর সিদ্দিক (৮০) কে গ্রেফতার করেছে র‍্যাবের সদস্যরা। রবিবার (১২ মে) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন উত্তর রামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিদ্দিক দীর্ঘদিন কুমিল্লায় তার মেয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন।

মোঃ আবু বক্কর সিদ্দিক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার উত্তর কদমতলা (মুন্সিগঞ্জ) এলাকার মৃত মান্দার সরর্দারের ছেলে।

ads

সোমবার (১৩ মে) দুপুরে র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব সূত্রে জানা যায়, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় রবিবার (১২ মে) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন কুমিল্লায় তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। মোঃ আবু বক্কর সিদ্দিক মানবতাবিরোধী যুদ্ধাপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধ আইন ১৯৭৩ এর ৩ ধারায় একটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত