চীন-আরব দেশ সহযোগিতা ফোরামের সম্মেলন চীনে অনুষ্ঠিত হবে
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন সোমবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, এ বছর হল চীন-আরব দেশ সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী।
বিগত ২০ বছরে, দেশের প্রধানদের কূটনৈতিক নির্দেশনায়, ফোরাম সর্বদা সংলাপ ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে অটল রয়েছে। চীন-আরব সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার জন্য একটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছে।
চীন-আরব রাষ্ট্র সহযোগিতা ফোরামের দশম মন্ত্রী পর্যায়ের সম্মেলন চীনে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনটি প্রথম চীন-আরব রাষ্ট্রের শীর্ষসম্মেলনের পর ফোরাম পর্যায়ে প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলন এবং এটি অতীত ও ভবিষ্যতের সংযুক্তির ক্ষেত্রে অত্যন্ত তাত্পর্যপূর্ণ।
বর্তমানে, চীন ও আরব দেশ সম্মেলনের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিচ্ছে। চীন সময়মত সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করবে।











