প্রতীক পেলেন বুড়িচং উপজেলার ৯ প্রার্থী
বুড়িচং প্রতিনিধি: আসন্ন বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন ৯ প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন।
গতকাল সোমবার বেলা ১১ টায় কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিস মিলনায়তনে রিটার্নিং অফিসার প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে লটারি ও সিলেকশনের মাধ্যমে উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
চেয়ারম্যান পদে বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার ঘোড়া, বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এড. রেজাউল করিম দোয়াত- কলম, কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য তারেক হায়দার টেলিফোন, ইঞ্জিনিয়ার মো. বাছির খাঁন আনারস, ভাইস চেয়ারম্যান পদে মো. জসীম উদ্দিন পেয়েছে মাইক প্রতীক, ইঞ্জিনিয়ার আলাউদ্দিন আল আজাদ পেয়েছে উড়োজাহাজ প্রতীক, মেজবাউল খাঁন আসিফ পেয়েছে বই প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. লাভলী আক্তার পেয়েছে ফুটবল প্রতীক, মোসা. পান্না আক্তার পেয়েছে কলস প্রতীক।











