50685

নেতানিয়াহুর বক্তব্যের তীব্র নিন্দা জানালেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর গাজার ভবিষ্যত সরকার গঠনে সহযোগিতা করতে পারে সংযুক্ত আরব আমিরাত। শনিবার তার এ বক্তব্যকে মিথ্যাচার বলে উড়িয়ে দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় দেশটি পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।

উপসাগরীয় প্রভাবশালী এবং সুপরিচিত যে কয়েকটি রাষ্ট্রের সঙ্গে ইসরাইলের আনুষ্ঠানিক কূটনীতি আছে, তার মধ্যে অন্যতম সংযুক্ত আরব আমিরাত। নেতানিয়াহুর বক্তব্যের নিন্দা জানিয়ে শনিবার সকালেই এক্সে পোস্ট দিয়েছেন জায়েদ আল নাহিয়ান। আরবিতে লেখা ওই পোস্টে তিনি বলেছেন, সংযুক্ত আরব আমিরাত এটা জোর দিয়ে বলতে চায় যে- ইসরাইলি প্রধানমন্ত্রীর এ পদক্ষেপ নেয়ার কোনো আইনগত সক্ষমতা নেই।

ads

গাজা উপত্যকায় ইসরাইলি উপস্থিতিকে ধামাচাপা দেয়ার যেকোনো পরিকল্পনা প্রত্যাখ্যান করে আমিরাত। তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণের আশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী একটি ফিলিস্তিনি সরকার গঠনে সমর্থন দিতে প্রস্তুত আমিরাত। একই সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাও তার সঙ্গে থাকবে। এক সাক্ষাৎকারে নাহিয়ান বলেন, যুদ্ধের পর গাজা উপত্যকায় একটি বেসামরিক সরকার প্রতিষ্ঠায় সহযোগিতা করতে পারে সংযুক্ত আরব আমিরাত, সউদী আরব ও অন্য দেশগুলো।

সূত্রগুলো বলেছে, গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে কেন্দ্র করে নেতানিয়াহুর সঙ্গে আবু ধাবির সম্পর্কে ফাটল ধরেছে। আমিরাতের কর্মকর্তারা নেতানিয়াহুর সঙ্গে কালেভদ্রে কথা বলেন। সূত্র: রয়টার্স।

ads
ad

পাঠকের মতামত