50602

শ্রমিকরা এখনও শোষিত-বঞ্চিত; অধিকার রক্ষায় সকলকে দায়িত্বশীল হতে হবে: বিএসপি চেয়ারম্যান

নিউজ ডেস্ক: মাইজভাণ্ডার শরিফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর প্রতিষ্ঠাতা ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন,”মহান মুক্তিযুদ্ধের চেতনা হল বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলা। বাংলাদেশের সংবিধানেও শ্রমিকদের অধিকার ও শোষণমুক্তির কথা বলা হয়েছে ১৪নং অনুচ্ছেদে। বাঙালিদের মুক্তিসংগ্রামে শ্রমিকেরাই মুখ্য ভূমিকা পালন করেছে। মে দিবসে শ্রমিকদের অধিকার ও তাদের প্রতি দায়িত্ববোধ নিয়ে আমরা সরব হই। কিন্তু প্রকৃতপক্ষে আজও শ্রমিকরা অবহেলিত। তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বিত্তশালীরা তাদেরকে শোষণ করছে। শ্রমিকদের সস্তা শ্রমকে পুঁজি করে সম্পদের পাহাড় গড়ে তুলেছে একটি শ্রেণী। আধুনিক সভ্যতা গড়ে উঠেছে শ্রমিকদের রক্ত-ঘামে-কঙ্কালে, অজস্র আত্মত্যাগে। তাই শ্রমিকদের মহৎ অবদানকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। শ্রমিকদের ন্যায্য বেতন-ভাতার পাশাপাশি তাদের চাকুরিতে নিরাপত্তা দিতে হবে। তাদের সামাজিক মর্যাদার প্রতি আমাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে। তারা শুধু দেশের নাগরিকই নন; দেশের জিডিপিতে, অর্থনীতিতে, উন্নয়ন অগ্রযাত্রায় তাদের অবদান অপরিসীম। শ্রমিকদের অধিকার রক্ষা হলেই মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটবে।

বৃহস্পতিবার (২ মে) গাজীপুরে আয়োজিত মিলাদ মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিশিষ্ট ওলামায়ে কেরাম, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ads

দো-জাহানের বাদশাহ্, রহমাতুল্লিল আলামীন, হযরত আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং তার পবিত্র আহলে বাইতগণের প্রতি সশ্রদ্ধ সালাম পেশ শেষে দেশ ও মানবতার কল্যাণ কামনায় মুনাজাত করেন, বিএসপি চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।

ads
ad

পাঠকের মতামত