পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান।
উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন ইউপি সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন জাহের।
অনুষ্ঠান সঞ্চালনা ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ রেজাউল করিম খান এবং মিলাদ মাহফিল পরিচালনা করেন গোবিন্দপুর কেন্দ্রীয় মসজিদের প্রেস খতিব মাওলানা মোঃ আব্দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মোঃ কামাল উদ্দিন, জোবেদা খাতুন কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা নূরুল ইসলাম সর্দার, আজিজুল রহমান পেশকার, যুবদলের সভাপতি মাহাবুবুর রহমান মাসুম, অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ভূঁইয়া। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, রেহেনা আক্তার, নুরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, আতিকুর রহমান, জসিম উদ্দিন মেম্বার, বিদ্যালয়ের সহ-কারি প্রধান শিক্ষক আবুল কাশেম, সিনিয়র শিক্ষক শাহআল বিএসসি, রুমা আক্তার বিএসসি, হুমায়ুন কবির, রত্না বেগম, রমিজ উদ্দিন, রুহুল আমিন গনি, হালিমা খাতুন, অফিস সহকারি কম্পিউটার অপারেটর সাইফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য অত্র বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে ৯৩ জন শিক্ষার্থী।











