48279

নির্বাচনে জিতেই বড় চমক দেখালেন ভজনলাল

আন্তর্জাতিক ডেস্ক: ভজনলাল শর্মা। রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তাকেই বেছে নিয়েছে বিজেপি। প্রথমবার বিধায়ক হয়েই রাজ্যটির মুখ্যমন্ত্রী হলেন তিনি।

জানা গেছে, ভজনলাল ভরতপুরের বাসিন্দা হলেও সেখানেই তার জেতার সম্ভাবনা নিয়ে সন্দিহান ছিল গেরুয়া শিবির। আর তাই থিঙ্ক ট্যাঙ্ক তাকে টিকেট দেয় সাঙ্গনার থেকে। তিনি সেখান থেকেই জয়লাভ করেছেন।

ads

প্রথমবার নির্বাচনে লড়ে প্রথমবারই জয়লাভ করেছেন তিনি। রাজ্যটিতে বিজেপির সাধারণ সম্পাদক হিসেবে সবচেয়ে বেশিদিন দায়িত্বে ছিলেন তিনিই। একেবারে ছাত্র রাজনীতি থেকেই বিজেপির সঙ্গে যুক্ত ভজনলাল। এবিভিপির সদস্যও ছিলেন।

পরবর্তীসময়ে দলের সংগঠনের গুরুত্বপূর্ণ এক মুখ হয়ে ওঠেন ৫৬ বছরের রাজনীতিক। উচ্চবর্ণের নেতা হলেও ‘লো প্রোফাইল’ বজায় রাখেন তিনি। দলের যে কোনো কর্মসূচিতে তাকে সবার আগে পাওয়া যায়।

ads

মরুরাজ্যে ১৯৯ আসনের মধ্যে ১১৫টি আসনেই জয়লাভ করে বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী বাছাই করতে সময় নিচ্ছিল দলটি। অবশেষে অনেক প্রভাবশালী ব্যক্তিকে বাদ দিয়ে তাকে রাজস্থানের মুখ্যমন্ত্রী করা হলো।

ad

পাঠকের মতামত