47597

বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে চৌদ্দগ্রামে শান্তি সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন

মোঃ সফিউল আলম: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় শান্তি সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি চলে বিকেল ৪টা পর্যন্ত।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি মোঃ বজলুর রশীদ বুলুর নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে কর্মসূচি পালন করেন চৌদ্দগ্রাম আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ads

বজলুর রশীদ বুলু বলেন, জামাত বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে অবৈধ হরতালের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আমরা সবসময় রাজপথে আছি এবং থাকবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমি মনোনয়ন চেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেন তাহলে আমি এই চৌদ্দগ্রামকে সন্ত্রাস মুক্ত ও একটি স্মার্ট চৌদ্দগ্রামে রুপান্তর করবো ইনশাআল্লাহ। আমি আশা বাদী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চৌদ্দগ্রাম সন্ত্রাস মুক্ত ও মাদক মুক্ত করার লক্ষ্যে সুযোগ করে দিবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চৌদ্দগ্রামে নৌকার মাঝি হিসেবে যাকে মনোনয়ন দিবে আমরা সকলে এক হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিশাল ভোটে বিজয় করবো ইনশাআল্লাহ।

ads

বিক্ষোভ মিছিলটি হোটেল অফবিটের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিয়া বাজার হয়ে আলকরায় এসে শেষ হয়।

এসময় বিএসসি খলিলুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত