আবুল হাসেম খান এমপির ভাই হোসেন খানের দাফন সম্পন্ন
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খানের ছোট মোঃ আবুল হোসেন খান (৬৫) গত মঙ্গলবার রাত ১০.৪৫ মিনিটে মৃত্যু বরন করেন। তিনি মৃত্যু কালে স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও আত্বীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর ঘিলাতলা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং জানাজায় অংশ গ্রহণ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বুড়িচং উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুছ ছালাম বেগ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবু জাহের চেয়ারম্যান, ডা. আবু মুছা ভূইয়া, জি এম এন জাকারিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম খোকন, জেলা পরিষদের সদস্য ও সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, দুদুকের সাবেক পিপি এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রেজাউল করিম সাদকপুর, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, রাজাপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টার, পারভেজ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ কামাল উদ্দিন, ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান, ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মানিক, আইন বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, বুড়িচং সদর ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ নেওয়াজ আলী সর্দার, ভারেল্লা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিফ রায়হান হামিদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, এডভোকেট মাহবুবুর রহমান লড়িবাগ, এড. কামাল হোসেন, এড. ফয়জুল হাসান বাবু প্রমুখ।










