হামাস সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অনুমোদন জাপানের মন্ত্রিসভার
আন্তর্জাতিক ডেস্ক: জাপান সরকার ফিলিস্তিনি ইসলামী গোষ্ঠী হামাসের সদস্যদের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে এই নিষেধাজ্ঞা অনুমোদন করা হয়। ইসরায়েলে এই দলের হামলা এবং বেসামরিক নাগরিকদের অপহরণকে জাপান সেই ধরনের সন্ত্রাসী হামলা বলে নিন্দা করেছে, যা কখনই বরদাস্ত করা যায় না।
এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য মূলত জাপানের অবস্থান স্পষ্ট করা। পাশাপাশি, দলটির রাজস্ব উৎস বন্ধ করাও নিষেধাজ্ঞা আরোপের অন্য একটি লক্ষ্য।
ads
দলটির আর্থিক ব্যবস্থাপনার সাথে জড়িত নয়জন হামাস সদস্যের সম্পদ, সেইসাথে অর্থ স্থানান্তরের জন্য ব্যবহৃত গাজা-ভিত্তিক একটি ক্রিপ্টোকারেন্সি বিনিময় বাজেয়াপ্ত করা হবে।
যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারাও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করছে।
ads









