47041

নাথেরপেটুয়া দারুসসালাম মাদরাসার হাফেজ ছাত্রদের দস্তার বন্দী ও ইসলামী সম্মেলন

মনোহরগঞ্জ প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন পশ্চিম বাজারস্থ দারুসসালাম মাদরাসার উদ্যোগে বৃস্পতিবার হাফেজ ছাত্রদের দস্তার বন্দী ও ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকার বনশ্রী জামিয়া দারুল উলুম মাদরাসার প্রিন্সিপাল আল্লামা ইয়াহইয়া মাহমুদ। গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন লক্ষ্মীপুর চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা খালেদ সাইফুল্লাহ, নোয়াখালী নাজিরপুর মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা আবদুর রহমান, নাথেরপেটুয়া জামে-মসজিদের খবিত মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী প্রমুখ।

নাথেরপেটুয়া ফাযিল মাদরাসার সাবেক মুহাদ্দিস মাওলানা শামসুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন, সমাজসেবক ও রাজনীতিক মোঃ আবু নোমান, সৈয়দ আহমদ, মাদরাসার প্রতিষ্ঠাতা দাতা সদস্য ও বিশিষ্ট কন্ট্রাক্টর মো ওমর ফারুক, বিশিষ্ট কন্ট্রাক্টর মোঃ আবদুল করীম, বিশিষ্ট কন্ট্রাক্টর মোঃ আনোয়ার হোসেন, তরুন সমাজসেবক মোঃ আলী হোসেন রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ads

মাদরাসার প্রতিষ্ঠাতা-পরিচালক মাওলানা মাহমুদুল হাসান মামুনের সার্বিক তত্ত¡াধানে সম্মেলন যৌথ সঞ্চালনা করেন হাফেজ হেমায়েতুর রহমান, হাফেজ শোয়াইব ও ইব্রাহিম খলিল রিয়াদ।

উল্লেখ্য, নাথেরপেটুয়া দারুসসালাম মাদরাসাটি ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে নয় শিক্ষক, প্রায় পোনে দু’শত ছাত্র ও দু’জন কর্মচারী রয়েছে। প্রতিষ্ঠান পরিচালকের দক্ষ পরিচালনা ও প্রতিষ্ঠাতা দাতা সদস্যদের আন্তরিক সহযোগিতায় মাত্র দুই-আড়াই বছরের মধ্যে মোট এগারো-জন হাফেজ ছাত্রকে পাগড়ী প্রদান করা সম্ভব হয়। যা প্রতিষ্ঠানটির জন্য এক অন্যতম কৃতিত্ব।

ads

প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা মাহমুদুল হাসান মামুন জানান, শিক্ষার্থীদের সঠিক পরিচর্চার মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে যোগ্য হাফেজ, আলেম ও নাগরিক হিসেবে গড়ে তোলা-ই আমাদের লক্ষ্য। তিনি বলেন, আজ আমরা হিফজুল কোরআন সম্পন্নকারী দু’জন ছাত্রকে এবং এরআগে নয় জন ছাত্রকে পাগড়ী প্রদান করি। সফলতার এ ধারা এগিয়ে নিতে স্থানীয় এলাকাবাসীর অব্যাহত সহযোগিতা কামনা করেন তিনি।

বর্তমানে উক্ত প্রতিষ্ঠানে নূরানী, হিফজুল কোরআন ও কিতাব বিভাগে ছাত্র ভর্তি করা হচ্ছে। মাদরাসাটির পৃষ্ঠপোষক হিসেবে আছেন খেড়িহর মাদরাসার মুহতামিম আল্লামা হোসাইন আহমদ দা.বা.।

ad

পাঠকের মতামত