47034

মনোহরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

মনোহরগঞ্জ প্রতিনিধি: “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৩ অক্টোবর) মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিস এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ইং উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রাঙ্গনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অগ্নি নির্বাপন মহড়া, র‌্যালী ও উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ads

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম কমল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন।

ads

বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, মৈশাতুয়া ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান প্রমুখ।

উপজেলা প্রকল্প অফিসের উপ-সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদের সঞ্চালনের অনুষ্ঠানে প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শেষে মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে উপজেলা প্রাঙ্গনে দুর্যোগ প্রশমন বিষয়ে অগ্নি নির্বাপন সম্পর্কিত মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। মহড়া পরিচালনা করেন মনোহরগঞ্জ ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ বটন বড়ুয়া।

 

ad

পাঠকের মতামত