46663

কুমিল্লায় সুরসম্রাট শচীন দেব বর্মনের ১১৭তম জন্মবার্ষিকী পালিত

মাইনুল হক: নানা আয়োজনে কুমিল্লায় উপ-মহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শচিন দেব বর্মনের ১১৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১ অক্টোবর) সকালে নগরীর চর্থায় শিল্পীর জন্মস্থান ও পৈত্রিক নিবাসে শিল্পীর মুর্যালে ফুল দিয়ে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা শ্রদ্ধা জানান।

ads

এরপর একে একে জেলা শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নজরুল পরিষদ, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, ইউসুফ হাই স্কুল, যাত্রী সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন, বাংলা সংস্কৃতি বলয়, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদ, বিমূর্ত আবৃত্তি সংগঠন, ঐতিহ্য কুমিল্লাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

ads

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, বীর মুক্তিযোদ্ধা শফিউল আহম্মেদ বাবুল, লেখক গবেষক এডভোকেট গোলাম ফারুক, নাট্যজন শাহাজাহান চৌধুরী, জেলা কারচারাল কর্মকর্তা আয়াজ মাবুদ, সাবেক জেলা কালচারাল কর্মকর্তা বশিরুল আনোয়ার, সাংবাদিক অশোক বড়ুয়া, কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র, কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন, শেখ জহির, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, বাংলা সাংস্কৃতিক বলয়ের বিশ্ব কমিটির যুগ্ম-সম্পাদক এস এ এম আল মামুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত