সিফাতের পাশে আবদুল হাকিম ফাউন্ডেশন
নিউজ ডেস্ক: লালমাই উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাইস্কুলের প্রাক্তন ছাত্র কিডনি রোগী সিফাতের চিকিৎসার জন্য নগদ ২ লক্ষ টাকা প্রদান করেছে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সিফাতের বাবা শিক্ষক ইসমাইল হোসেনের নিকট নগদ অর্থ হস্তান্তর করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী মো. ফরহাদ হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন হরিশ্চর ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব ইলিয়াস কাঞ্চন, অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব কেএম সিংহ রতন, বাকই উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহজাহান, অভিভাবক প্রতিনিধি মীর হোসেন, বাচ্চু ডাক্তার, আনোয়ার হোসন, দপ্তর সম্পাদক শেখ নোমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবদুল হালিম মিলন, সহ স্কুলের শিক্ষকবৃন্দ।











