46593

কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চ সফল করতে প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক: কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চ সফল করতে প্রস্তুতি সভা করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রাম রোডমার্চ হবে আগামী ৫ অক্টোবর। এ উপলক্ষে বুধবার কুমিল্লা শহরের অদূরে নূর মহল কমিউনিটি সেন্টারে ‘সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা,অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ- চলমান এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রোডমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপি এই প্রস্তুতি সভার আয়োজন করে।

ads

এতে আরো বক্তব্য রাখেন- কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসেম, যুগ্ম আহবায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, রমিজউদ্দিন লন্ডনী, মো. মহিউদ্দিন, আতিকুল আলম শাওন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূর মোহাম্মদ সেলিম সরকার, ভিপি জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম জহর, আজহারুল হক শাহীন, দিলারা শিরীন, মেহেদী হাসান সেলিম ভুইয়া, মোজাম্মেল হক মুকুল ও কুমিল্লা (উত্তর) যুবদল সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া সভায় উপস্থিত ছিলেন। আয়োজক সংগঠনের আহবায়ক আক্তারুজ্জামান সরকারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন, সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সী।

কুমিল্লা উত্তর জেলার দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনা, চান্দিনা, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলা এবং দাউদকান্দি, হোমনা, চান্দিনা ও দেবিদ্বার পৌর বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত