যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী এখন ইউক্রেনে
আন্তর্জাতিক ডেস্ক: রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ জোরদার করার লক্ষ্যে সামরিক সহায়তা নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্য এ ফ্রান্সের প্রতিরক্ষান্ত্রী এখন কিয়েভে। গতকাল বৃহস্পতিবার তাঁরা কিয়েভে কিয়েভে পৌঁছেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে জয়ের জন্য কী দরকার, তা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কাছে জানতে আমি কিয়েভে এসেছি।’
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু জেলেনস্কি ও তাঁর নতুন প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের সঙ্গে আলোচনা করবেন বলে ধারনা করা হচ্ছে।
গতকাল ইউক্রেনের নিহত সৈন্যদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সেবাস্তিয়ান লেকোর্নু বলেন, ‘আমরা বুঝতে পারছি যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে চলেছে। সুতরাং সামনের দিনগুলোতে আমরা ইউক্রেনকে কীভাবে সাহায্য করতে পারি, তা এখনই নিশ্চিত করতে হবে।’
এর আগে ব্রিটেন ও ফ্রান্স উভয়েই ইউক্রেনকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়েছে। রাশিয়া অভিযোগ করে বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেন বাহিনী আমাদের ভূখণ্ডে ব্যবহার করতে পারে।
অধিকৃত এলাকা রুশ বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করতে ইউক্রেন বারবার পশ্চিমাদের কাছ থেকে অস্ত্র চেয়েছে, যার মধ্যে দূরপাল্লার অস্ত্র রয়েছে।
গত জুন থেকে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। তবে ইউক্রেন বাহিনী স্বীকার করেছে, তারা আধুনিক অস্ত্রের অভাবে ভারী অস্ত্রসজ্জিত রুশ বাহিনীর বিরুদ্ধে জোরালো আক্রমণ করতে পারেছ না।
পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গও বৃহস্পতিবারে কিয়েভে গিয়েছেন। তিনি বলেন, ইউক্রেন ধীরে ধীরে রুশ বাহিনীর কাছ থেকে ভূখণ্ড ফিরিয়ে নিচ্ছে।









