46484

প্রধান শিক্ষকা সাজেদা আক্তারের বিদায় সংবর্ধনা

নিউজ ডেস্ক: কুমিল্লা মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা বেগম মজুমদারের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়বেলায় আবেগ আপ্লুত ছিলেন সবাই।

কোরআন তেলোওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম।

ads

পরে স্কুলের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আয়েশা সিদ্দীকা ও ওমর ফারুক নাঈম। মানপত্র পাঠ করেন ৫ম শ্রেণীর শিক্ষার্থী রিজওয়ানা হক রাইসা।

ads

মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শফিউল আলম, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মফিজ উদ্দিন আহমেদ, সঞ্চিতা দাশ, আদর্শ সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জামাল হোসেন ভূইয়া, সহকারি উপজেলা শিক্ষা অফিসার লিপিকা রানী পোদ্দার, বিদায়ী প্রধান শিক্ষক সাজেদা খাতুন, প্রাক্তন প্রধান শিক্ষক মো: ইকবাল হোসেন প্রমুখ।

শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমা নাসরিন।

 

 

 

 

 

উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগণ অশ্রুসিক্ত নয়নে বিদায়ী শিক্ষকের সংবর্ধনা প্রদানকালে কান্নায় ভেঙ্গে পড়েন। শিক্ষার্থীদের এ ধরনের অশ্রুসজল ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠানটি উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে।বিদায় বেলায় চোখে ছিলো পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মী ও সকলের কাছ থেকে বিদায় নিলেন তিনি।

বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন দীর্ঘ ৩৭ বছর শিক্ষা জীবনের তিনি একনিষ্ঠ এবং দক্ষতার সাথে ছাত্রছাত্রীদের মাঝে জ্ঞান বিতরণ করেছেন। উনার জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজে অনেক ছাত্রছাত্রীরা আজ প্রতিষ্ঠিত। উদার শিক্ষা দক্ষতাকে সবাই আজীবন স্মরণ করবে।

অনুষ্ঠান শেষ বিদায়ী প্রধান শিক্ষককে ছাত্র-শিক্ষক এবং কমিটির পক্ষ থেকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী প্রধান শিক্ষক সাজেদা খাতুন ১৯ বছর ধরে মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে অবশেষে অবসর গ্রহণ করেন।

ad

পাঠকের মতামত